শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

করোনা বেশি বাড়ছে রাজধানীতে, নতুন শনাক্ত ১২৮

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ১০৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২ দশমিক শূন্য ৬ শতাংশ। ১২৮ জনের মধ্যে রাজধানীতেই ১১৪ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৩১ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ৭১ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৮৫টি নমুনা সংগ্রহ এবং ৬ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৭ জন এবং নারী ১০ হাজার ৫৩৪ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১১৪ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১১৯ জন, ময়মনসিংহ বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ২ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে শূন্য রোগী শনাক্ত হয়েছেন।

সম্পর্কিত খবর