শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

হোয়াইট হাউসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সচিব

হোয়াইট হাউসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন ক্যারিন জঁ-পিয়েরে। কেবল তাই নয়, সমকামী আন্দোলনের সঙ্গে জড়িত প্রথম কোনো নারী হিসেবে তিনি পদটিতে বসতে যাচ্ছেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন তার নতুন প্রেস সচিব জঁ-পিয়েরেকে নিয়োগ দেন। হোয়াইট হাউসের এই শীর্ষ পদে ৪৩ বছর বয়সী জেন সাকির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে প্রশাসনের প্রধান ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছেন ৪৪ বছর বয়সী জঁ-পিয়েরে। প্রেস সচিবদের দায়িত্ব হলো হোয়াইট হাউসের রিপোর্টারদের দৈনিক সংবাদ ব্রিফিং পরিচালনা করা।

আগামী সপ্তাহে সাকি প্রেস সচিবের দায়িত্ব ছাড়ছেন। এরপর তিনি এক নিউজ আউটলেটে চাকরি নেবেন। টুইটারে সাকি তার উত্তরসূরির জঁ-পিয়েরেকে নৈতিক জায়গা থেকে ‘উল্লেখযোগ্য নারী’ নারী হিসেবে উল্লেখ করেন।

সম্পর্কিত খবর