শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

চীনে ভবন ধসে নিহত ৫৩

চীনে একটি ভবন ধসের ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল দেশটির চাঙসা শহরে ভবন ধসের এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, হুনান প্রদেশের দুর্ঘটনাকবলিত ভবনটির ধ্বংসাবশেষ থেকে জীবিত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ভবন ধসের কারণ অনুসন্ধান করছে স্থানীয় কর্তৃপক্ষ এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন। গ্রেপ্তার ৯ জনের মধ্যে দুর্ঘটনার জন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ হলো ভুল নথিপত্র সরবরাহ করার। সূত্র: রয়টার্স।

সম্পর্কিত খবর