শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

৩৩ মাস পর নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন ওবায়দুল কাদের

দীর্ঘ ৩৩ মাস পর নিজ নির্বাচনী এলাকায় আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগমনকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হলেও উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

দীর্ঘ অসুস্থতা ও আওয়ামী লীগের গৃহবিবাদের কারণে গত ৩৩ মাস তিনি নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) আসেননি ওবায়দুল কাদের। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ১৩ আগস্ট ঈদুল আজহা উদযাপন করতে তিনি নিজ বাড়িতে আসেন।

বৃহস্পতিবার সকালে ঢাকার সরকারি বাসভবন থেকে রওনা হয়ে কোম্পানীগঞ্জের বড় রাজাপুর নিজ গ্রামের বাড়িতে পৌঁছে বাবা-মার কবর জিয়ারত করার কথা সেতুমন্ত্রীর। এরপর পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। তারপর নিজ বাড়ির দরজায় মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠানের আয়োজন করছেন তারই ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

বিকালে কবিরহাট জিরো পয়েন্টে এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন ওবায়দুল কাদের। বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথেও তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন।

 

সম্পর্কিত খবর