শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

চট্টগ্রামে সেই জাহাজ উদ্ধারে বাঁচল ৮০০ কোটি টাকার পণ্য

কুতুবদিয়ার কাছে গভীর সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে ডুবতে বসেছিল ১১৫৬ টিইইউএস কনটেইনার বোঝাই ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি হেইনান সিটি’ জাহাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দর এলাকায় আনা হয়েছে।

বেসরকারি কর্ণফুলী ড্রাইডক জেটিতে বুধবার বিকালে জাহাজটি নোঙর করানো হয় বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, জাহাজটির বেশিরভাগ কনটেইনারই রপ্তানি পণ্যভর্তি। এটি উদ্ধার করে জেটিতে ভিড়িয়ে প্রায় ৮০০ কোটি টাকার মতো পণ্য রক্ষা করা গেছে।

তিনি আরও বলেন, জাহাজ উদ্ধারকাজ সম্পাদন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ৮০০ কোটি টাকার মূল্যের রপ্তানি পণ্য যেমন রক্ষা পেয়েছে, তেমনি জাহাজ ডুবে গেলে স্বাভাবিক নৌ চলাচলে যে প্রতিবন্ধকতা সৃষ্ট হতো, তা থেকে বন্দর রক্ষা পেয়েছে। এ কাজের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৌবাণিজ্যে চট্টগ্রাম বন্দরের সুনাম বাড়বে। একই সঙ্গে রপ্তানিকারকরা আর্থিক ক্ষতি হতে রক্ষা পেয়েছেন।

উল্লেখ্য, ১৭২ মিটার দৈর্ঘ্যের ‘এমভি হেইনান সিটি’ জাহাজটি গত ১৪ এপ্রিল চট্টগ্রাম বন্দর ত্যাগের পর গভীর সমুদ্রের কুতুবদিয়া এলাকায় ‘এমটি ওরিয়ন এক্সপ্রেস’ নামের অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগায়। এতে জাহাজের কার্গো হোল্ডে ছিদ্র হয়ে পানি ঢুকে সেটি কাত হয়ে যায়। পানি প্রবেশের ফলে জাহাজটি ডুবতে বসেছিল।

 

সম্পর্কিত খবর