শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৪৭

আফগানিস্তানে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪৭ জনে। গত শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দু’টি প্রদেশে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গত শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোশত এবং কুনার প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠে। হামলায় নিহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে কমপক্ষে ৩৬ বলে দাবি করা হয়েছিল। মূলত আফগান সীমান্তে গত বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই বিমান হামলার খবর সামনে আসে।

আফগানিস্তানের খোশত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক শাবির আহমেদ ওসমানি রোববার বার্তাসংস্থা এএফপি’কে বলেন, ‘খোশত প্রদেশের ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় ৪১ জন বেসামরিক নাগরিক হয়েছেন। নিহত এসব মানুষের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এই ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।’

আরও দু’জন আফগান কর্মকর্তা খোশত প্রদেশে প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করেছেন। এছাড়া কুনার প্রদেশের বিমান হামলায় ৬ জন নিহত হয়েছেন বলে গত শনিবারই জানানো হয়েছিল।

আফগানিস্তানের বৃহত্তম নিউজ চ্যানেল টোলো নিউজে শিশুদের মৃতদেহের ছবি দেখানো হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে, তারা বিমান হামলায় নিহত হয়েছে। একই চ্যানেলে খোশতের শত শত বাসিন্দা পাকিস্তানের নিন্দা ও পাকিস্তান বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করছে বলে ফুটেজ প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনী হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নিতে রোববার তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা দায়মুক্তির সাথে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে কার্যক্রম চালাচ্ছে।’

মূলত আফগান সীমান্তে গত বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই বিমান হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ৭ সেনা হত্যার প্রতিশোধ নিতেই আফগান ভূখণ্ডে বোমাবর্ষণ করেছে পাকিস্তান।

গত বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার ইশাম এলাকায় সন্ত্রাসী হামলায় ৭ পাকিস্তানি সেনা প্রাণ হারান। পাকিস্তান সরকার সেদেশে নিযুক্ত আফগান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে।

উল্লেখ্য, গত বছর তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদ বরাবরই অভিযোগ করে আসছে যে, সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ড থেকে নিয়মিত হামলা চালাচ্ছে।

সম্পর্কিত খবর