শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে ৫-৭ জনের নামে একটি মামলা করেছেন।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামের ওয়াহেদ মিয়া তার নিজস্ব ভিটার মাটি আটকানোর জন্য বাঁশের খুঁটি দিয়ে আঁড় বাঁধছিলেন। এ সময় পাশের বাড়ির আব্দুল খালিক বাঁশের খুঁটিগুলো তার দাবি করে ওয়াহেদ মিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন ওয়াহেদ মিয়ার স্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান শামরুল ইসলাম জানান, আমি ঘটনার খবর পেয়ে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। ওই নারী এখন সুস্থ আছে। তবে ঘটনাটি ন্যাক্কারজনক।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, ঘটনার পর রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে ৬-৭ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর