স্ট্যান্ডার্ড ব্যাংকে জাকাতবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, সর্বোপরি একটি সহযোগিতামূলক সমাজ প্রতিষ্ঠায় জাকাতের অবদান তুলে ধরতে এবং সেই সঙ্গে সবাইকে জাকাত আদায়ে উৎসাহিত করতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড (এসবিএল) সম্প্রতি ‘রোল অব জাকাত অন পভার্টি অ্যালিভিয়েশন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। এসবিএল ইসলামী ব্যাংক কনভারশন প্রজেক্টের কো-অর্ডিনেটর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরিয়াহ সেক্রেটারিয়েট মো. মোহন মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।
সেমিনারে ব্যাংকের সর্বস্তরের নির্বাহীরাসহ কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান বক্তা হিসেবে ড. ইলাহী ইসলামে জাকাতের গুরুত্ব ও তাত্পর্য তুলে ধরেন এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে জাকাত আদায়ে সবাইকে পরামর্শ দেন। তিনি জাকাত আদায়ে সচেষ্ট হওয়ার জন্য অংশগ্রহণকারী সবার প্রতি আহ্বান জানান।



