শিরোনাম
down of head

আইবিসিএফের উদ্যোগে ইসলামী ব্যাংক ব্যবস্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোর সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) উদ্যোগে ‘ইসলামী ব্যাংক ব্যবস্থা: প্রেক্ষিত জাতীয় শুদ্ধাচার ও নৈতিক ব্যাংকিং’ শীর্ষক এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের। সেমিনারে সভাপতিত্ব করেন আইবিসিএফের চেয়ারম্যান অধ্যাপক আনওয়ারুল আজীম আরিফ ও সঞ্চালনা করেন আইবিসিএফের ভাইস চেয়ারম্যান ও সেমিনার প্রস্তুতি কমিটির আহ্বায়ক একেএম নুরুল ফজল বুলবুল। ‘ইসলামী ব্যাংক ব্যবস্থা: প্রেক্ষিত জাতীয় শুদ্ধাচার ও নৈতিক ব্যাংকিং’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এক্সিম ব্যাংকের এমডি ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ ওয়াসেক মো. আলী ও সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও জাফর আলম।

সম্পর্কিত খবর