শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

একদিন পর পুঁজিবাজারে ফের দরপতন

শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে একদিন পর পুঁজিবাজারে আবারও দরপতন হয়েছে। ফলে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১১ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে রোববার সূচক বৃদ্ধির পর সোমবার দরপতন হলো। তার আগে গত সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা চারদিন দরপতন হয়।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারটিতে ৩৭১টি প্রতিষ্ঠানের মোট ১২ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ৬০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২৩৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের।

লেনদেন হওয়া প্রায় সব শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ৬৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৫ দশমিক ২০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৫ দশমিক ৫৯ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৬৪৩ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল
৫৫৭ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

ডিএসইতে সোমবার লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসির শেয়ার। এরপর ছিল বেক্সিমকো লিমিটেড, সোনালী পেপার, লাফার্জহোলসিম, জেনেক্স ইনফোসেস, নাহী অ্যালুমিনিয়াম, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বিএসসি এবং সি পার্ল হোটেল লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯৫ দশমিক ১৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

এ বাজারে ২৪ কোটি ৯১ লাখ ২৮ হাজার ৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৬২ লাখ ২৩ হাজার ২০৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পর্কিত খবর