শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

হৃদয় মণ্ডলের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মুন্সীগঞ্জের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসনকে হৃদয় মণ্ডলের পরিবারের নিরাপত্তায় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ সোমবার রাজধানীর তেজগাঁও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিষয়ে মন্ত্রী বলেন, ‘পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ওই শিক্ষকের নিরাপত্তাজনিত কোনো সমস্যা আছে কি না, সেটিও আইনশৃঙ্খলা বাহিনী দেখছে। এ ছাড়া তাঁর পরিবারের সদস্যেরা নিরাপত্তাজনিত কোনো সমস্যায় পড়েন কি না, সেটির প্রতি খেয়াল রাখতেও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান যাতে বজায় থাকে, সেদিকে খেয়াল রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলা করেন। ওই দিনই হৃদয় মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সকালে মুন্সীগঞ্জের আদালত তাঁকে জামিন দেওয়ার পর বিকেল পৌনে ৫টায় তিনি কারাগার থেকে মু্ক্তি পান।

সম্পর্কিত খবর