শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এনজিও কর্মকর্তার

রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা ঈদগাহ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৫)। তিনি বেসরকারি সংস্থা আশার রাজশাহীর উপশহর শাখার ব্যবস্থাপক ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার তালতলী গ্রামে। তিনি রাজশাহী শহরের সুফিয়ানের মোড় এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

রাজশাহী রেলওয়ে থানার ওসি রকিবুর হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, নগরীর ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। ইফতারের ঠিক আগ মুহূর্তে ফারুক হোসেন মোটরসাইকেল নিয়ে লেভেল ক্রসিংটি পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি।

ওসি আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

সম্পর্কিত খবর