শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাকিস্তান ছেড়ে ভারতে চলে যাচ্ছেন না কেন: ইমরানকে মরিয়াম

অনাস্থা প্রস্তাবের আগের রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রশংসা করেছেন। তার এই ভাষণের কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ। তিনি ইমরান খানের উদ্দেশে বলেছেন, এতই যখন ভারত-প্রীতি তো সেখানে চলে যাচ্ছেন না কেন? খবর দ্য, ডন ও টাইমস নাউয়ের।

শুক্রবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন। বলেন, রাশিয়ার বিষয়ে নীতি কী হবে ভারতকে এই কথা জিজ্ঞেস করার সাহস কয়জন ইউরোপীয় কূটনীতিকের আছে?

ইমরান খান বলেন, তিনি অন্য রাজনীতিকদের চেয়ে ভারত সম্পর্কে ভালো জানেন। দেশটির আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) মতাদর্শ এবং কাশ্মীরে যা ঘটছে, এ জন্য দেশটির সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক নেই বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

ভারতের ‘স্বাধীন’ পররাষ্ট্রনীতির প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশটিকে তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তনের জন্য বলার মতো সাহস কোনো পরাশক্তির নেই।

ইমরান খান বলেন, ভারতীয়রা নিজদেরকে সম্মান দিতে জানে। কেউ তাদের নির্দেশ দিতে পারে না।।ভারতের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করার সাহস কোনো পরাশক্তির নেই।

ইমরান খানের বক্তব্যের সমালোচনা করে নওয়াজ শরিফ কন্যা বলেন, তাদের প্রতি যখন এত টান আপনি পাকিস্তানে বসবাস না করেই ভারতে বাস করলেই পারেন।

মরিয়াম নওয়াজ টুইটারে লেখেন, ইমরানকে ঘরে পাঠিয়েছে তার দল, অন্য কেউ নন। যদি আপনি ভারতকে এত বেশি ভালোবাসেন, তাহলে কেন সেখানে চলে যাচ্ছেন না? পাকিস্তানকে একা থাকতে দিন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ২৭ বার অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। প্রধানমন্ত্রী ইমরান খানের মতো তাদের কেউই দেশের সংবিধানকে ব্যবহার করেননি। মরিয়াম বলেন, বাজপেয়ী মাত্র এক ভোটে হেরেও ক্ষমতা থেকে সরে গেছেন, আপনার মতো সংবিধান ও গোটা জাতিকে জিম্মি করেননি।

সম্পর্কিত খবর