শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রেলস্টেশনে রুশ রকেট হামলায় নিহত বেড়ে ৫০, দাবি ইউক্রেনের

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।ইউক্রেনীয়রা নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়ার সময় শুক্রবার (৮ এপ্রিল) এ হামলা চালানো হয় বলে দাবি করছে দেশটি।

দেশটির পূর্বাঞ্চলে এখনো চালু থাকা স্টেশনগুলোর মধ্যে একটি ক্রামাতোরস্ক স্টেশন। দোনেৎস্কের গভর্নর বলেন, হামলার সময় চার হাজার মানুষ সেখানে ছিলেন। ওই এলাকা থেকে সরে যেতে তারা ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, বেসামরিক লোকদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানান তিনি।

কিয়েভে সফররত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল ও ইইউ-র নির্বাহী প্রধান উরসুলা ভন দের লিয়েন নিন্দা জানিয়েছেন এই ভয়াবহ হামলার।

তবে এ হামলার দায় অস্বীকার করছে ক্রেমলিন।

এর আগে ইউক্রেনের কিয়েভের কাছে বুচা শহরে চারশোটির বেশি মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় ইউক্রেন কর্তৃপক্ষ।

রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। এরপর থেকেই চলছে দুপক্ষের লড়াই।

সূত্র: নিক্কেই এশিয়া

সম্পর্কিত খবর