শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সাপের কামড় ‌খেয়েও পুকুরে গোসল সালমানের!

গত ২৫ ডিসেম্বর মধ্যরাতে পানভেলে নিজের খামারবাড়িতে সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সালমান খান। তাও আবার তার জন্মদিনের (২৭ ডিসেম্বর) আগে। তার পরেও সেই খামার বাড়ির পুকুরে নেমে গোসল করেছেন ‘টাইগার’! না, সুইমিং পুল নয়। গাছগাছালি ভর্তি অকৃত্রিম পুকুর।

শনিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন সালমান। পুকুরে গোসল করার ছবি। গায়ে পোশাক নেই। কিন্তু মাথায় আছে ঘিয়ে রঙা টুপি। হাসিমুখে পানিতে গা ভাসিয়েছেন বলি তারকা।

এক দিকে যেমন অন্যান্য বলি তারকা তার ছবিতে ভালবাসা জানিয়েছেন, অন্য দিকে সালমান-ভক্তরা খানিক উদ্বেগে। তাই সালমানকে সাপের কামড়ের কথা মনে করিয়ে সতর্ক করে দিয়েছেন। যদিও সালমানের ছবিতে কোথাও লেখা নেই যে, ছবিটি কোথায় তোলা। আদৌ সেই পুকুরটি তার পানভেলের খামারবাড়িতেই কিনা, তা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না।

সূত্রের খবর, বহু দিন আগেই খামারবাড়ির কেয়ারটেকারদের সলমন বলেছিলেন, ‘খামারবাড়িতে প্রচুর সাপ আছে। তোমরা ব্যবস্থা নাও’। সেই খামারবাড়ির মালিককেই সাপে কামড়াল। তার খামারবাড়ির চারধারে প্রচুর জঙ্গল এবং আগাছা রয়েছে। পাখি এবং বিভিন্ন পশুর বাস সেখানে।

জন্মদিনের আগে ২৫ তারিখ মধ্যরাতে পানভেলে নিজের খামারবাড়িতে তখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন সালমান। হঠাৎ হাতে ব্যথা অনুভব করেন তিনি। সেই মুহূর্তেই বন্ধুদের চোখে পড়ে সালমান যেখানে বসেছিলেন, একটি সাপ সেখান থেকে নেমে যাচ্ছে। তৎক্ষণাৎ চিৎকার করে সাহায্য চাইতে শুরু করেন বন্ধুরা। দেরি না করে নবী মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয় ‘ভাইজান’কে। রাত তখন ৩টা। ছয় থেকে সাত ঘণ্টা হাসপাতালে চিকিৎসা চলে তার।

 

 

সম্পর্কিত খবর