শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

দেশে আজ সোমবার থেকে শুরু হচ্ছে এক দিনে এক কোটি করোনা টিকার ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড। অর্থাৎ গত ২৬-২৮ ফেব্রুয়ারি তিন দিনের গণটিকায় যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা আজ থেকে দ্বিতীয় ডোজ টিকা পাবেন। এই কর্মসূচি চলবে ৩০ মার্চ পর্যন্ত। এমনকি এই তিন দিন ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার পর চার মাস অতিবাহিত হয়েছে, তারা টিকার এসএমএস না পেলেও কেন্দ্রে গেলে টিকার বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে সম্মুখসারির যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ এবং নারীদের প্রাধান্য দেওয়া হবে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যেই দেশের বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্রে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি এক দিনে এক কোটি ডোজ করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেয় সরকার। কিন্তু টিকাগ্রহীতাদের আগ্রহের কারণে পরে তা আরও দুদিন বাড়ানো হয়। আজ থেকে সেই গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এক দিনে এক কোটি টিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ বিষয়ে জানাতে ইতিমধ্যেই নাগরিকদের মোবাইলে এসএমএস পাঠানো শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২১ মার্চ কভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকাগ্রহণকারী সবাইকে আগের কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করতে হবে। প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। এছাড়া ১২ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর যাদের প্রথম ডোজ গ্রহণের পর ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদের দ্বিতীয় ডোজ টিকা প্রদান করতে হবে। শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকাপ্রাপ্তদের ক্ষেত্রে প্রথম ডোজ গ্রহণের পর দুই মাস অতিবাহিত হলে দ্বিতীয় ডোজ প্রদান করতে হবে। ১২ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর যারা এখনো প্রথম ডোজ টিকা গ্রহণ করেনি, তাদের এই ক্যাম্পেইন চলাকালে প্রথম ডোজ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। এতে বলা হয়, প্রাপ্যতা অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করতে হবে।

নির্দেশনায় বলা হয়, স্থানীয়ভাবে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নিয়ে দ্বিতীয় রাউন্ড কার্যক্রম সফল করতে হবে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা ও বিভিন্ন অংশীজনের সহযোগিতায় এ কর্মসূচি সফল করতে সবার সহায়তা কামনা করা হয়।

সম্পর্কিত খবর