শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাবনায় কাজাখস্তান নাগরিককে হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে বেলারুশের তিন নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) রাতে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের নতুনহাটে গ্রিনসিটি প্রকল্পের ৬ নং ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত ভ্লাদিমির শভেট (৫২) প্রকল্পের নিকিম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করতেন। আহত তাজাকিস্তানের আরেক নাগরিকের অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাসুদ আলম। তিনি জানান, আর্থিক লেনদেন নিয়ে বেলারুশ নাগরিকদের সঙ্গে কাজাখস্তান নাগরিক ভ্লাদিমিরর দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে শনিবার সন্ধ্যার পর গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে ছুরিকাঘাতে তিনি মারা যান। আহত হন আরেকজন।

তিনি আরও বলেন, রাতে গ্রিনসিটি থেকে ভ্লাদিমিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভ্লাদিমির শভেটের পিঠে ৪-৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে উভয়ের মধ্যে মারামারির কারণে সে নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই বেলারুশের নাগরিক। ‌জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার মূল কারণ জানা যাবে।

সম্পর্কিত খবর