শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশই স্বাধীনতার জন্য তীব্র লড়াই করেছে’

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশই স্বাধীনতার জন্য তীব্র লড়াই করেছে। আমরা উভয়েই প্রতিষ্ঠাকালের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বাঁচতে মরিয়া।

বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তি এবং জাতীয় দিবস উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় এসব কথা বলেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

শনিবারের সেই শুভেচ্ছা বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত পাঁচ দশক ধরে আমরা নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্ব বজায় রেখে চলেছি।

অর্থনৈতিক উৎকর্ষতা, উন্নয়নমূলক অর্জন এবং শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় অংশীদার হিসেবে নিরাপদ পৃথিবী গড়ায় বাংলাদেশের প্রতিশ্রুতির ব্যাপক প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমাদের প্রতিরক্ষা, উন্নয়নমূলক, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারিত্ব আগের যেকোনও সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আগামী দশকগুলোতে আমরা সেই ভিত্তি আরও জোরাল করব।বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পরিসর বাড়াতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর, যাতে উভয় দেশই যৌথভাবে সমৃদ্ধি অর্জন করতে পারে।

 

সম্পর্কিত খবর