শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘দ্রুত নতুন সংসার শুরু করবে’, স্ত্রীর জন্য চিরকুট রেখে আত্মহত্যা

ঢাকার আশুলিয়ায় কারখানার ভেতর থেকে সাইফুর রহমান (৩৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কারখানার জেনারেল ম্যানেজার ছিলেন। তবে লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘খুব দ্রুত সংসার জীবন শুরু করবা। আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন।’

আজ শনিবার দুপুর ২টার দিকে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকার আব্দুল হাসনাতের মালিকানাধীন বাগদাদ প্যাকেজিং কারখানার ভেতরে তার লাশ পাওয়া যায়। সাইফুরের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব শেখেরপুড়া এলাকায়।

জানা গেছে, সাইফুর মাসখানেক আগে বিয়ে করে সংসার শুরু করেছিলেন। তিনি কারখানাতে থাকতেন। আর তার স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে।

চিরকুটে আরও লেখা রয়েছে, ‘আমার কারো ওপর কোনো মান-অভিমান, রাগ নেই। আল্লাহর জন্য আমি সবাইকে ভালোবাসি। আমার লাশ মায়ের কাছে পৌঁছে দেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ্ আমার জীবনে করে যাওয়া কোনো কাজের উসিলায় আমাকে মাফ করে দেন। রফিক দুলাভাই অনেক ভালো লোক। যখনই আমি কোনো সমস্যায় পড়তাম তখন রফিক ভাইয়ের কাছে গেলে আপন ভাইয়ের মতো পাশে দাঁড়াতেন। বুকে আগলে রেখে পরামর্শ দিতেন। ভাই আপনি সাইমুনকে আপনার ছোট ভাইয়ের মতো আগলে রাখার চেষ্টা করবেন। সাইমুন তুমি রফিক ভাইকে বাবার মতো সম্মান করবে।’

সাইফুরের মামা কারখানা মালিক আব্দুল হাসনাত জানান, তার ভাগ্নে কেন আত্মহত্যা করলেন, সে ব্যাপারে তিনি কোনো কিছু আন্দাজ করতে পারছেন না।

পুলিশ জানায়, শ্রমিকদের কাছে খবর পেয়ে কারখানার একটি কক্ষের দরজা কেটে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

আশুলিয়া থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

 

সম্পর্কিত খবর