শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জোড়-বিজোড় নম্বর অনুযায়ী গাড়ি চলাচলের ব্যবস্থা করতে চান আতিক

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের হাতে দিলে গাড়ির রেজিস্ট্রেশনের জোড়-বিজোড় সংখ্যার মাধ্যমে যান চলাচলের প্রক্রিয়া চালু করবেন বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, এভাবে রাজধানীর যানজট নিরসন করা হবে।

তিনি বলেছেন, ট্রাফিক ব্যবস্থা সিটি করপোরেশনকে দিলে জোড় নম্বরের গাড়িগুলো জোড় তারিখে ও বিজোড় নম্বরের গাড়িগুলো বিজোড় তারিখের দিনে চালাতে পারবেন মালিকরা।

আজ শনিবার রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির পশ্চিম প্রান্তের বটমূলে ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, রাজধানীর কোনো রাস্তায় কী সংখ্যক গাড়ি চলাচল করে, কোন রাস্তায় বেশি যানজট হয়, এসব গবেষণা করে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, উত্তরা এলাকার শিশু-কিশোরদের সুস্থ, সুন্দর বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এই মুক্তমঞ্চটি নির্মাণ করেছে ডিএনসিসি। সেখানে শিশু-কিশোররা আড্ডা, গল্প, গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারবে। উত্তরা এলাকার শিশু-কিশোরদের সংস্কৃতি বিকাশের জন্য এ এলাকায় শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানের শাখা খোলা প্রয়োজন বলে মত দেন তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর