শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানজট

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের সংখ্যা কমেনি। অব্যাহতভাবে যমুনা নদীর পানি কমে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

ফলে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপার করায় পণ্যবাহী ট্রাকগুলো ২-৩ দিন অপেক্ষা করেও ফেরি পার হতে পারছে না। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন শত শত শ্রমিক।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের গ্রেজ রিডার ফারুক হোসেন বলেন, বিগত ৭ দিনে যমুনা নদীর পানি ৩০ সেন্টিমিটার পানি কমেছে।

বিআইডব্লিউসির আরিচা কার্যালয়ের উপব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। এতে উভয় ঘাটে যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মানিকগঞ্জের ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুয়ায়ী, মঙ্গল সকাল ১১টার দিকে পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত ও যাত্রীবাহী বাস, দুই টার্মিনাল, মহাসড়ক সংযোগ মোড় মিলে ৬ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তবে ঘাটে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

অপরদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে।

সম্পর্কিত খবর