শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নাইম শেখের ব্যাটে এলো প্রথম সেঞ্চুরি

ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার নাইম শেখের। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাত ইনিংসে ব্যাট করে মাত্র ৫০ রান করতে পেরেছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে তার স্কোর ছিল যথাক্রমে ২ ও ১৩ রান।

সেই বাজে সময় কাটিয়ে ওঠার মিশনে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন ২২ বছর বয়সী এ ওপেনার। তার ব্যাটেই এলো এবারের আসরের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে ফিফটির দেখা পেয়েছেন আরেক ওপেনার এনামুল হক বিজয়।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রূপগঞ্জ অধিনায়ক মার্শাল আইয়্যুব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবাহনীর সংগ্রহ ৪৬ ওভারে ৭ উইকেটে ২২২ রান। ক্যারিয়ারের পঞ্চম লিস্ট ‘এ’ সেঞ্চুরি করে ১১৫ রানে আউট হয়েছেন নাইম শেখ। উইকেটে আছেন ২৮ বলে ১৫ রান করা মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রথম বিভাগ থেকে উঠে এলেও মার্শাল আইয়্যুব, ফরহাদ রেজা, আরিফুল হক, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধদের মতো নিয়মিত পারফরমারদের নিয়েই দল সাজিয়েছে রূপগঞ্জ টাইগার্স। তাদের বিপক্ষে শুরুটা তেমন ভালো ছিল না আবাহনীর।

হালের আলোচিত ওপেনার মুনিম শাহরিয়ার আউট হয়ে যান মাত্র ১ রান করে। এরপর ব্যর্থ হন জাকের আলি অনিক (৪), তৌহিদ হৃদয় (৭) ও বিদেশি রিক্রুট নাজিবউল্লাহ জাদরান (৩)। ফলে ৪৮ রানেই পড়ে যায় ৪ উইকেট।

সেখান থেকে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে মিলে বিপর্যয় সামাল দেন নাইম শেখ। ধীরে সুস্থে খেলে নাইম নিজের ফিফটি পেলেও, দলীয় ১২৫ রানে ব্যক্তিগত ৩৭ রানের মাথায় আউট হন মোসাদ্দেক সৈকত। এই জুটির সংগ্রহ ছিল ৭৭ রান।

এরপর শামীম পাটোয়ারী ও নাইম শেখ গড়েন ৫৮ রানের জুটি। সাজঘরে ফেরার আগে শামীম করেন ১৫ রান। শামীম ফেরার পর নিজের সেঞ্চুরি তুলে নেন নাইম। তিন অঙ্কে পৌঁছতে তিনি খেলেন ১১৩ বল, যেখানে ছিল ৯টি চার ও ২টি ছয়ের মার।

শেষ পর্যন্ত ফরহাদ রেজার করা ৪৬তম ওভারের শেষ বলে আরিফুল হকের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তার ব্যাট থেকে আসে ১৩২ বলে ১০ চার ও ২ ছয়ের মারে ১১৫ রানের ইনিংস। দুইটি করে উইকেট নিয়েছেন মুগ্ধ ও শরিফউল্লাহ। অতিরিক্ত খাত থেকে ২৮ রান পেয়েছে আবাহনী।

অন্যদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও নবাগত সিটি ক্লাব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভারে প্রাইম ব্যাংকের সংগ্রহ ৫ উইকেটে ২২৭ রান। এনামুল হক বিজয় করেছেন ৮২ বলে ৬০ রান। এছাড়া অলক কাপালি ৪০ ও শামসুর রহমান শুভ খেলেছেন ৪৫ রানের ইনিংস।

পাশাপাশি বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাট করছে লেজেন্ডস অব রূপগঞ্জ। ৪৬ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৪৬ রান। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে অপরাজিত অধিনায়ক নাইম ইসলাম। তার সংগ্রহ ৮৭ রান। এছাড়া রকিবুল হাসান ৪৬ ও চিরাগ জানি করেছেন ৪৭ রান।

সম্পর্কিত খবর