শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২০

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন সাধারণ মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন জানিয়ে মস্কোর দাবি, ইউক্রেনের সামরিক বাহিনী এই হামলা করেছে।

তবে মস্কোর এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। সোমবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।

অবশ্য দোনেতস্কে হামলা বা হতাহতের বিষয়ে ইউক্রেনকে দোষারোপ করলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো প্রমাণ সামনে আনেনি। তবে ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করে দাবি করেছে, রাশিয়ার সামরিক বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে এসব মানুষ নিহত হয়েছেন। রয়টার্স স্বাধীনভাবে উভয় পক্ষের বিবৃতি যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

সোমবার রুশ গণমাধ্যম জানায়, ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র দোনেতস্কের কেন্দ্রে আঘাত হানে এবং এতে ২০ জন নিহত ও আরও অনেকে আহত হন। এই ঘটনার জন্য কিয়েভকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করে দেশটি।

অপরদিকে রাশিয়ার এই অভিযোগের জবাবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, হামলায় ব্যবহৃত মিসাইলটি ‘নিঃসন্দেহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র’ ছিল।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র লিওনিদ মাতিউখিন বলেন, এটি নিয়ে কথা বলেও কোনো লাভ নেই। একইসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে এই হামলাকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে ব্যবহার করার অভিযোগও সামনে আনে তিনি।

দোনেতস্ক মূলত রুশপন্থি বিদ্রোহী-নিয়ন্ত্রিত বিচ্ছিন্নতাবাদী এলাকাগুলোর একটি যেখানে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে ২০১৪ সাল থেকে লড়াই চলছে।

সম্পর্কিত খবর