শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পটকা মাছ খেয়ে জেলের মৃত্যু

সুন্দরবন থেকে বরিশাল ফেরার সময় পটকা মাছ খেয়ে রবি বিশ্বাস (৩৫) নামে আরেক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিকেলে মারা যান রবি। এ নিয়ে পটকা মাছ খেয়ে দুই জেলের মৃত্যু হলো। এর আগে দুপুরে সুশীল দাস (৫১) নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও ১০ জেলে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মৃত রবি বিশ্বাস বরিশালের বানরীপাড়া উপজেলার বিশরকান্দি ইউনিয়নের কদমবাড়ি এলাকার নিত্যনন্দন বিশ্বাসের ছেলে। বিকেলে অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের -ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুরে পিরোজপুরের কাউখালী সংলগ্ন সন্ধ্যা নদীতে পটকা মাছ খেয়ে মারা যান সুশীল দাস। মৃত সুশীল দাসের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার কদমবাড়ি এলাকায়। অসুস্থ হওয়া জেলেদেরও বাড়ি বরিশাল।

পটকা মাছ খেয়ে অসুস্থ জেলে সমির দাস জানান, তারা ২৫ জনের একটি দল পৃথক দুটি নৌকায় সুন্দরবন থেকে মাছ ধরে বরিশাল ফিরছিলেন। দুপুরে তাদের ট্রলারে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে সুশীল দাসের মৃত্যু হয়।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন হাসান বলেন, দুপুরে পটকা মাছ খেয়ে অসুস্থ ১২ জনকে একইসঙ্গে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুশীল দাসসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। তবে কিছু সময় পর সুশীল দাসকে মৃত অবস্থায় কাউখালী হাসপাতালে ফেরত নিয়ে আসা হয়।

 

 

সম্পর্কিত খবর