ভালুকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ময়মনসিংহের ভালুকায় মিথ্যা সংবাদ প্রকাশ ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার ১১মার্চ সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মানববন্ধনকে কেন্দ্র করে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদ সরকার বিপ্লবের নাম উল্লেখ করে নানারকম মানহানিকর উক্তি করে অপ্রচার করা হয়েছে।
মিথ্যা সংবাদ ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ী মোরাদ সরকার বিপ্লব অদ্য সন্ধা ৭ঘটিকায় ভালুকায় একটি রেস্টুরেন্টে ২০- ২৫ জন সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন।
সন্মেলনে তিনি লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, আমি একজন সফল ব্যবসায়ী আমার একটি ডেইরি ফার্ম, ও দুটি তেলের পাম্প রয়েছে পাশাপাশি ভালুকা পাড়াগাঁও মাস্টারবাড়ী ইউনিভার্সেল ডেনিমস লিমিটেড কম্পানির পক্ষে জমি সক্রান্ত বিষয়ে দেখা- শুনা করি।
আমি হবিরবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাশেম সরকারের সুযোগ্য কনিষ্ঠ সন্তান ও পারিবারিক ভাবে সমভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করায় অর্থনৈতিক ভাবে পূর্বেই সমৃদ্ধশালী।
বিগত ১২ জানুয়ারি ভালুকা পাড়াগাঁও উপরোক্ত কোম্পানির জমি কেনার সময় বিক্রেতার বোন জামাই কামাল মিয়া ফজলুল হকের পক্ষ হয়ে ১ একর ও তাদের এক ভাগিনা আজিজুল হকের পক্ষে ৩৫ শতক জমির টাকা গ্রহণ করে ও সহোদরা দু ভাই উপরোক্ত কোম্পানির কাছে জমি সাব- বিক্রয় করেন। বিগত দিনে দুই ভাই আরও ১৪ শতক জমি বিক্রয় করেন।
বর্তমানে একটি মহল ফজলুল হককে পাগল দাবী করে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও ব্ল্যকমিল করার জন্য একটি মানববন্ধন করেছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও জানান, আমি ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য, ও তার বড় ভাই জাতীয় শ্রমিক লীগের সহ- সভাপতি, চাচাত ভাই যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, অপর ভাই উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং আমার দুই চাচা দুইটি ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার পরও একটি মহল আমাকে স্বাধীনতা বিরোধী বলেছে আমি এর নিন্দা জানাই।
এ ব্যপারে মোরাদ সরকার বিপ্লবের চাচা ১১ নং রাজৈ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা জানান, আমার ভাতিজা যেহেতু জমিটি কোম্পানির নামে ক্রয় করেছে তাই সেখানে তার কোন ব্যক্তি সার্থ জড়িত নয় এবং মানববন্ধনের বিষয়টি অপ্রিতিকর ও উদ্দেশ্য প্রনোদিত বলে নিন্দা জানান।



