শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নেত্রকোনায় বিকল ট্রাকে পিকআপের ধাক্কা নিহত ২

নেত্রকোনায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে পিকআপের ধাক্কায় দুই জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের সাকুয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত চালক তারিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তরিকুল (৩৫) জেলার কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে। নিহত আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়,নেত্রকোনা-ময়ময়নসিংহ আঞ্চলিক সড়কের সাকুয়া নামক স্থানে সিমেন্টবাহী একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় তা মেরামত করছিল। শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে নেত্রকোনায় ডিম নিতে আসা একটি দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত এবং চালক গুরুতর আহত হয়।

নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল মজিদ বলেন দুর্ঘটনার খবর পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করলে,তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিহত দুইজনকে গাড়ীর ভিতর উদ্ধার করে। গুরুতর আহত চালক তারিককে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশের এস আই মামুন জানান,নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে আরেকজনের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। আহত চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্ঘে প্রেরন করা হয়েছে।

 

সম্পর্কিত খবর