শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এশিয়ায় বেড়েছে চালের রফতানি মূল্য

চলতি সপ্তাহে এশিয়ার শীর্ষ রফতানিকারক দেশগুলোয় চালের দাম বেড়েছে। চাহিদা বাড়ায় খাদ্যশস্যটির দামে এমন ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। ইউক্রেন যুদ্ধের ফলে ভিয়েতনামে চালের জাহাজীকরণ ব্যয় বাড়ার ঘটনাও এতে প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

এ সময়ে থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের দাম বেড়েছে ৫ শতাংশ। উল্লিখিত মানের প্রতি টন চালের দাম দাঁড়িয়েছে ৪১৫-৪২৮ ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ৪০০-৪০৩ ডলার। ভুট্টা ও গমের দাম বাড়ায় পশুখাদ্য উৎপাদনকারীরা বর্তমানে ভাঙা চালের দিকে ঝুঁকছেন।

ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী জানান, এ পরিস্থিতি চালের মূল্যবৃদ্ধিতে বেশ ভূমিকা রাখছে। থাইল্যান্ডের আরেকজন ব্যবসায়ী জানান, সম্প্রতি ইউরোপীয় অঞ্চল, যুক্তরাষ্ট্র, ইরাক ও ইরান থেকে চালের চাহিদা বেশ ভালোভাবেই বেড়েছে। এসব ক্রেতারা বিভিন্ন মানের থাই চালের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করছেন।

থাই বাণিজ্য মন্ত্রণালয় জানায়, জানুয়ারিতে দেশটির রফতানীকৃত চালের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৫৯ হাজার ৭৫২ টন, যার মূল্য ২৩ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ৮ দশমিক ৯২ শতাংশ।

আরেক শীর্ষ রফতানিকারক দেশ ভারতের ৫ শতাংশ ভাঙা চালের দাম বেড়ে প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৩৭১-৩৭৮ ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ৩৭০-৩৭৬ ডলার। গত জুনের পর এটি সর্বোচ্চ দাম।

অন্ধ্র প্রদেশের এক রফতানিকারক জানান, ভুট্টা ও গমের দাম বাড়ায় ভোক্তারা চালের মজুদ বাড়াতে চাইছেন। ফলে খাদ্যশস্যটির দামে এমন বাড়তি প্রভাব পড়ছে।

সম্পর্কিত খবর