down of head

উজবেক তুলা আমদানিতে বয়কট ক্যাম্পেইন প্রত্যাহার

উজবেকিস্তান থেকে তুলা আমদানির ওপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর আগে তুলা খাতে জোরপূর্বক শ্রম ও শিশুশ্রমের অভিযোগে দেশটি থেকে তুলা আমদানি নিরুৎসাহিত করতে ‘বয়কট অব উজবেক কটন’ পরিচালনা করা হয়েছিল। তবে ২০২১ সালে দেশটির তুলা খাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটায় এ ক্যাম্পেইন প্রত্যাহার করা হয়েছে। এ ক্যাম্পেইন প্রত্যাহারের ফলে ৩৩১টি ব্র্যান্ড ও খুচরা ব্যবসায়ী দেশটি থেকে চাহিদা অনুযায়ী তুলা সংগ্রহ করতে পারবে। খবর দ্য ডিপ্লোমেট।

কটন ক্যাম্পেইনের সহপ্রতিষ্ঠাতা ও রেসপনসিবল সোর্সিং নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিসিয়া জুড়েউইচ বলেন, ১২ বছর ধরে কয়েকশ ক্যাম্পেইন পরিচালনা করার পর উজবেকিস্তানের তুলা খাতের ওপর সব ধরনের নেতিবাচক মনোভাব প্রত্যাহার করায় আমরা খুশি।

সম্প্রতি ক্যাম্পেইনটি প্রত্যাহার করতে বেশ পদক্ষেপ নিয়েছে। ২০১৯ সালে জোরপূর্বক শ্রমের অবসান ঘটাতে সাবেক রাজনৈতিক বন্দিদের সমর্থনও জোগাড় করে দেশটির সরকার। সে সময়ে ইউএস ডিপার্টমেন্ট অব লেবারের ব্যুরো অব ইন্টারন্যাশনাল লেবার অ্যাফেয়ার্স দেশটির তুলা খাতকে শিশুশ্রম দিয়ে উৎপাদিত পণ্যের তালিকা থেকে বাদ দেয়ার ঘোষণা দেয়। ২০১৮ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের তুলনায় উজবেক তুলা খাতে শিশুশ্রমের অংশগ্রহণ কমেছে ৪৮ শতাংশ।

সম্পর্কিত খবর