শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত

যশোরের শার্শা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মুদি ব্যবসায়ী মহিন (৩৬) ও একই গ্রামের মৃত রমজানের ছেলে রাজমিস্ত্রি আশরাফুল (৪২)। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিন ও আরশাফুল নাভারন বাজার থেকে মুদি মালামাল কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় শ্যামলাগাছি পৌঁছালে শার্শা থেকে নাভারনগামী একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাভারন হাইওয়ে পুলিশ দু‘জনের মরদেহ উদ্ধার করে।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দু‘জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে মোটরসাইকেল দু‘টি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে আলাপ করে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সম্পর্কিত খবর