শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বৈশ্বিক পুঁজিবাজারে বড় দরপতন

ইউক্রেন-রাশিয়া সংকট ক্রমেই জটিল আকার ধারণ করছে। ফলে এ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনার পাল্লাও দিয়ে বাড়ছে। এ সংকটের কারণে এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা জোরালো হয়ে উঠছে। এ অবস্থায় গত শুক্রবার বৈশ্বিক পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। এদিন এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার প্রধান সব পুঁজিবাজারের সূচক পয়েন্ট হারিয়েছে।

গত শুক্রবার এশিয়ার অন্যতম প্রধান পুঁজিবাজার জাপানের নিক্কেই ২২৫ সূচক ৫৯২ পয়েন্ট হারিয়েছে। এ সময় চীনের সাংহাই সূচক ৩৩, ভারতের বিএসই সেনসেক্সে ৭৬৯ ও ভিয়েতনামের হ্যাং সেং সূচক ৫৬২ পয়েন্ট কমেছে। পাশাপাশি হংকং, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ফিলিপাইনের পুঁজিবাজারও পয়েন্ট হারিয়েছে।

ইউরোপের পুঁজিবাজারে যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক গত শুক্রবার ২৫২ পয়েন্ট কমেছে। জার্মানির ব্লুচিপ সূচক ডিএএক্স ৬০৪ পয়েন্ট এবং ফ্রান্সের সিএসি ৪০ সূচক ৩১৭ পয়েন্ট হারিয়েছে। স্পেন, ইতালি, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেন, অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, তুরস্ক ও নেদারল্যান্ডসের পুঁজিবাজারেও দরপতন হয়েছে।

মধ্যপ্রাচ্যের পুঁজিবাজার তুলনামূলক স্থিতিশীল দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতের পুঁজিবাজার পয়েন্ট হারালেও এ সময় কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন ও ওমানের পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ছিল।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ১৮০, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৩৫ এবং নাসডাক সূচক ২২৪ পয়েন্ট হারিয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো ও ভেনেজুয়েলার পুঁজিবাজারও এ সময়ে নিম্নমুখী ছিল। তবে কানাডার পুঁজিবাজারের সূচকগুলো ছিল ঊর্ধ্বমুখী।

গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রভাবে নেতিবাচক প্রভাব দেখা যায় বৈশ্বিক পুঁজিবাজারে। ব্যতিক্রম ছিল না দেশের পুঁজিবাজারও। অবশ্য এর একদিন পরেই মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক পুঁজিবাজার আবারো ঘুরে দাঁড়ায়। যদিও এর বিপরীত চিত্র দেখা গেছে দেশের পুঁজিবাজারে। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুদিনের সাপ্তাহিক বন্ধ শেষে ২৭ ফেব্রুয়ারি দেশের পুঁজিবাজারে লেনদেন শুরুর প্রথম দিনেই ১৬৩ পয়েন্ট হারায় ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স।

গত সপ্তাহে সার্বিক নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে দেশের পুঁজিবাজারে। এ সময়ে ডিএসইএক্স ১৪৩ পয়েন্ট বা ২ শতাংশ কমে ৬ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট ৩ হাজার ৭৪৫ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ৩ হাজার ৯৮৭ কোটি টাকা।

 

 

সম্পর্কিত খবর