শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে বিষপানে শাশুড়ির আত্মহত্যা

পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে বিষপানে আত্নহত্যা করেছেন শাশুড়ি। আজ বুধবার সকালে ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত জুলেখা বেগম (৫৫) বালিয়া পূর্ব পাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শাশুড়ির সঙ্গে পুত্রবধূর মাঝেমধ্যেই বাকবিতণ্ডা ও ঝগড়া হতো। এ নিয়ে পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকতো। গতকাল মঙ্গলবার রাতেও শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন ওই পুত্রবধূ। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে মানসিক চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে মানসিক চাপ সইতে না পেরে আজ সকালের দিকে বিষপানে আত্মহত্যা করেন ওই শাশুড়ি।

নিহতের স্বামী আব্দুল কাদের বলেন, ‘আমার ছেলে বউয়ের সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া হয়। একটু ধাক্কাধাক্কিও হয়। পরে তিনি আত্মহত্যা করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে মৃত্যু হয়েছে তার। তারপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সম্পর্কিত খবর