শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১৩ বছরে মানুষের আয় বেড়েছে সাড়ে ৪ গুণ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গত ১৩ বছরে মানুষের আয় বেড়েছে সাড়ে ৪ গুণ। নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ, মধ্যম আয়ের মানুষের বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে দ্বিগুণ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ছাত্র রাজনীতি করার সময় আমি স্লোগান দিয়েছি, শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান। আজকের সময়ে শ্রমিকের মজুরি কমপক্ষে ১২ কেজি চালের মূল্যের সমান। তাই দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির সঙ্গে ক্রয়ক্ষমতাও বেড়েছে। তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন-২০১৮’ -এ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। সেখানে বড় কোনো পরিবর্তন আসেনি।
কিছু ক্ষেত্রে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের দ্বিমত রয়েছে, এ ধরনের বিষয়গুলো চিহ্নিত করে সংসদীয় কমিটির বৈঠকে সংশোধন করা হবে। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে নবম ওয়েজবোর্ড কার্যকর করতে হবে। মালিকপক্ষ আদালত থেকে যে আদেশ এনে ওয়েজবোর্ড দিচ্ছে না, সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিক নেতাদের ওয়েজবোর্ড কার্যকর না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক বিজ্ঞাপন ও অন্যান্য সুবিধা বন্ধ রাখার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করে কীভাবে কী করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ড. হাছান আরও বলেন, মিডিয়াতে অনেকদিন ধরে বিশৃঙ্খলা জমে রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমরা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ করেছি। যার ফলে মালিকরা লাভবান হচ্ছেন। তাদের চ্যানেলের সিরিয়াল করা হয়েছে, এ কারণে ক্যাবল অপারেটরদের কাছে আর জিম্মি হতে হচ্ছে না।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাংবাদিকদের কল্যাণে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ গঠন করেছেন। যার ফলে সরকার দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের বিশেষ আর্থিক ও চিকিৎসা সুবিধা দিচ্ছেন। শিগগিরই এই ট্রাস্টের একটি নীতিমালা প্রণয়ন করা হবে, যেন সঠিকভাবে প্রকৃত সাংবাদিকরা সেবা পায়।
ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

 

সম্পর্কিত খবর