শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিল রাশিয়া, নিহত ২০০

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৭ম দিনে দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। খেরসন নিয়ন্ত্রণ নিতে গিয়ে ২০০ মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কাউন্সিলের এক সদস্যের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরটিতে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। খেরসনের স্থানীয় কাউন্সিলের সদস্য জানান, এখানে ২০০ মানুষের প্রাণহানি ঘটেছে, যার বেশিরভাগই বেসামরিক।

শহরটির মেয়র ইগর কলিখায়েব সরকার এবং সাহায্য সংস্থাগুলোর কাছে খাদ্যপণ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এবং আহতদের উদ্ধারে সাহায্যের আবেদন করেছেন।

ভারি বর্ষণের পর রাশিয়ার সেনাবহর দেখা গেছে খেরসনে। রুশ সেনাদের মঙ্গলবারই খেরসনের উত্তরাঞ্চলে অবস্থান নিয়ে রাখতে দেখা গেছে। তারা গোলাবর্ষণ ও গুলিবর্ষণ বাড়িয়েছে।

গতকালই খেরসনের মেয়র ফেসবুকে হৃদয়স্পর্শী স্ট্যাটাস দিয়ে জানান, আবাসিক ভবনগুলোতে আগুন জ্বলছে। শহরের স্থাপনাগুলো পুড়ছে।

এদিকে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জায়তোময়ারে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষেপনাস্ত্র হামলা হয়েছে। এতে ভবনগুলো ক্ষতিগ্রস্ত এবং আগুন ধরে যায়। কর্তৃপক্ষ বলেছে, এই হামলায় চার জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

সম্পর্কিত খবর