শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে ৩ শতাংশ

মালয়েশিয়ান পাম অয়েলের দাম গতকাল সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধির দৃশ্য দেখেছে। রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের ফলে ইউক্রেনের বন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ সংকটের শঙ্কা ও ভোজ্যতেলের চাহিদা মেটানোর জন্য কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের দিকে সরে আসার ফলে এমনটা হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

রাশিয়ার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইউক্রেনের বন্দরগুলো পরিচালনা কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে দেশটির মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন। বিশ্বব্যাপী উৎপাদিত সূর্যমুখী তেলের ৬০ শতাংশ উৎপাদিত হয় কৃষ্ণ সাগরীয় অঞ্চলে এবং নৌপথটি ব্যবহার করে পণ্যটির ৭৬ শতাংশ রফতানি সম্পন্ন হয়।

এ পরিস্থিতিতে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহের জন্য পাম অয়েলের বাজার আদর্শ চুক্তির মূল্য ২০৬ রিঙ্গিত বা ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। ফলে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৫০৫ রিঙ্গিত (১ হাজার ৫৫১ ডলার ৪০ সেন্ট)। স্পট মার্কেটে পাম অয়েলের দাম প্রতি টন ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫০ রিঙ্গিত (১ হাজার ৮৪৮ ডলার ৩২ সেন্ট)।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সয়া অয়েলের চুক্তি মূল্য ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে, একই সঙ্গে পাম অয়েলের বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ। শিকাগো বোর্ড অব ট্রেডে সয়া অয়েলের চুক্তি মূল্য বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ।

কার্গো সার্ভেয়ারের দেয়া তথ্য অনুসারে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মালয়েশিয়ান পাম অয়েলের রফতানি বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ থেকে ৯ দশমিক ৬ শতাংশ।

সম্পর্কিত খবর