বাংলাদেশে একমাত্র জিপিএইচ ইস্পাতেরই রয়েছে বিশ্বসেরা কোয়ান্টাম টেকনোলজি
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে টেকসই নির্মাণের লক্ষ্যে বিশ্বের সর্বাধুনিক, এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস ও উইনলিংক টেকনোলজি সমৃদ্ধ ফ্যাক্টরি স্থাপন করেছে জিপিএইচ ইস্পাত। আগামীর বাংলাদেশ গড়ে তুলতে জিপিএইচ ইস্পাতের প্রতিশ্রুতি ও প্রচেষ্টার ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণ গ্রিন ও বিশ্বমানের এই ইস্পাত ফ্যাক্টরি। জিপিএইচ ইস্পাত-এর সূচনার গল্পটি অন্য সবার মতো নয়। শুরুটা মূলত সুদূরপ্রসারী কিছু লক্ষ্য নিয়ে—যে লক্ষ্য উন্নয়নের, বিশ্বের বুকে বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার। দেশের অর্থনীতির সার্বিক অগ্রগতিতে অবদান রাখাও ছিল সে লক্ষ্যেরই অংশ। আর তাই দেশের মাটিতে জিপিএইচ ইস্পাত-ই এশিয়ায় প্রথম Quantum EAF Technology সমৃদ্ধ ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে। স্টিল তৈরিতে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্টিলের গুণগত মান নিশ্চিত করেই দেশের একমাত্র কোয়ান্টাম প্রযুক্তির স্টিল প্রস্তুত ও বিপণন করছে।
জিপিএইচ ইস্পাত সবসময় বিশ্বাস করে Sustainable Development-এ। তাই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণ এবং টেকসই উন্নয়নের অগ্রযাত্রায়। একই সাথে, অবিচল লক্ষ্যে বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিতে এবং দেশীয় ইস্পাত শিল্পকে উত্তরোত্তর প্রযুক্তিগত উত্কর্ষতায় এগিয়ে নিতে দেশে জিপিএইচ ইস্পাত-ই সর্বপ্রথম নিয়ে এসেছে Level 4.0 অটোমেশন ও ERP সমৃদ্ধ স্টেট অব দ্যা আর্ট টেকনোলজি। সম্পূর্ণ কম্পিউটারাইজড এবং ইন্টিগ্রেটেড এই ডিজিটাল শিল্প-প্রযুক্তি ইন্ডাস্ট্রি 4.0 নামেও বহুল পরিচিত।



