শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নেগেটিভ ইকুইটি সমন্বয়ে আবারো সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারের মধ্যস্থতাকারী ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইকুইটি-সংক্রান্ত ঐচ্ছিক সুবিধার মেয়াদ আরেক দফায় বাড়িয়ে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিয়ে সপ্তমবারের মতো মেয়াদ বাড়ানো হলো। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল মেয়াদ বাড়ানোর বিষয়টি জানায় কমিশন।

সম্প্রতি নেগেটিভ ইকুইটির পরিমাণ ও সংখ্যা-সংক্রান্ত ভিন্ন ভিন্ন তথ্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ নেগেটিভ ইকুইটি শূন্যে নামিয়ে আনতে বিএসইসি নির্দেশ দিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রচারিত হয়। যার পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করে গতকাল এ বিজ্ঞপ্তি দেয় কমিশন। বিজ্ঞপ্তিতে কমিশন বলছে, ২০২০ সালের জানুয়ারির পর কমিশন থেকে নেগেটিভ ইকুইটি নিয়ে আর কোনো নির্দেশনা দেয়া হয়নি। তবে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা পুঁজিবাজারের উন্নয়নে অন্তরায়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের নেগেটিভ ইকুইটি বা ঋণাত্মক মূলধনের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। ফলে বেশির ভাগ প্রতিষ্ঠান বিগত সময়ে নেগেটিভ ইকুইটি অ্যাকাউন্টের সব শেয়ার বিক্রি করে ও মূল কোম্পানি থেকে তার সাবসিডিয়ারিকে বাড়তি মূলধনের জোগান দিয়ে এ সংকট থেকে বের হয়ে এসেছে। তবে অল্প কিছু প্রতিষ্ঠান এখনো নেগেটিভ ইকুইটি সমস্যা থেকে বের হতে পারেনি। কমিশন আশা করে স্বল্পতম সময়ে বাকি থাকা বেশির ভাগ প্রতিষ্ঠান উল্লেখিত সমস্যার সমাধান করতে পারবে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিএসইসি পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯-এর সেকশন ২০-এ প্রদত্ত ক্ষমতাবলে স্টক ডিলার হিসাব, স্টক ব্রোকারের মার্জিন হিসাব ও মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব ও মক্কেলের পোর্টফোলিও পুনর্মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন-সংক্রান্ত ঐচ্ছিক সুবিধার মেয়াদ সপ্তমবারের মতো আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করেছে। পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে বলেও জানায় কমিশন।

 

 

সম্পর্কিত খবর