শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কঙ্গনার ‘লক আপ’ মুক্তিতে নিষেধাজ্ঞা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হায়দরাবাদের সিটি সিভিল কোর্টে কঙ্গনার আসন্ন শো ‘লক আপ’ মুক্তি আটকে গেছে। কথা ছিলো আজ (২৭ ফেব্রুয়ারি) এটি মুক্তি পাবে। মুক্তির আগেই মিলেলো নিষেধাজ্ঞা।

শুনানি এবং আবেদনকারী সানোবের বেগের নথি পরীক্ষা করার পরে আদেশটি দেওয়া হয়। ‘দ্য জেল’- এর স্ক্রিপ্ট আর ‘লক আপ’ দুটিই এক। আদালত ‘লক আপ – এর ট্রেলার দেখে সিদ্ধান্ত নিয়েছে যে এটি একই রকম দেখাচ্ছে।

আদালত যেকোনো ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অনুষ্ঠানটির প্রদর্শন নিষিদ্ধ করে জরুরি নোটিশ দিয়েছে।

‘দ্য জেল’ প্রাইড মিডিয়ার মালিকানাধীন তার স্বত্বাধিকারী সনোবের বেগের আবেদনের প্রেক্ষিতে এটি লিখেছেন শান্তনু রায় এবং শিরশাক আনন্দ। ৭ মার্চ ২০১৮ সালে কপিরাইট আইনের অধীনে নিবন্ধিত হয়েছে।

বলিউড হাঙ্গামাকে সনোবের বলেন, ‘যখন আমি এই শোটির প্রোমো দেখেছিলাম তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি অভিষেক রেগের সাথে যোগাযোগ করেছি এবং হায়দ্রাবাদে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি মিটিং করেছি। আমি বিশ্বাস করতে পারিনি যে কেউ ধারণাটিকে চুরি করতে পারে। আমরা কপিরাইট লঙ্ঘনের জন্য আদালতের কাছে প্রার্থনা করেছি এবং স্থগিতাদেশ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘লঙ্ঘন প্রমাণিত হলে কপিরাইট আইনের ৫১ এবং ৫২ ধারার অধীনে ফলাফলের জন্য, বিবাদী প্রোডাকশন হাউসগুলি দায়ী থাকবে। বিচার বিভাগের কাছ থেকে প্রতিকার চাওয়া ছাড়া আমার কোনো বিকল্প ছিল না।

নোটিশটি জড়তি সবাইকে দেওয়া হয়েছে এবং আমাদের কাছে এটির স্বীকৃতি রয়েছে। যদি অনুষ্ঠানটি প্রচারিত হয় তবে এটি আদালতের অবমাননা হবে। আমি বিচার বিভাগের উপর পূর্ণ বিশ্বাস রাখি এবং আমি নিশ্চিত যে ন্যায়বিচার হবে ‘

 

 

সম্পর্কিত খবর