শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইউক্রেনে বিশ্বের সবচেয়ে বড় প্লেন ধ্বংস করলো রাশিয়া

গত কয়েকদিন ধরেই ইউক্রেনে সংঘাত চলছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই উত্তেজনা বাড়ছে। এই সংঘাতে দুপক্ষেরই ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে।

এদিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তোনভ এন-২২৫ নামে তাদের একটি প্লেন ধ্বংস করেছে রাশিয়া। এটি বিশ্বের সবচেয়ে বড় প্লেন হিসেবে পরিচিত।

ম্রিয়া বা স্বপ্ন নামের এই বৃহদাকার প্লেনটি ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি এয়ারফিল্ডে রাখা হয়েছিল। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, এটি রুশ সেনাদের হামলায় ধ্বংস হয়েছে।

তবে ইউক্রেন বলছে, তারা আবারও এই প্লেন নির্মাণ করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইট বার্তায় বলেন, রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় প্লেন ম্রিয়া ধ্বংস করতে পারে। তবে একটি শক্তিশালী, স্বাধীন এবং গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের যে স্বপ্ন আমাদের তা তারা ধ্বংস করতে পারবে না।

আন্তোনভ এন-২২৫ প্লেনটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ইউক্রেনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানি উকরোবরনপ্রোম। রোববার এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্লেনটি ধ্বংস হলেও পরবর্তীতে তারা রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ নিয়েই এটি পুনর্নিমাণ করবে। এতে তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে এবং এটি পুনর্নিমাণে কয়েক বছর সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে সোমবারও দেশটিতে সংঘাত চলমান রয়েছে। তবে কয়েকদিন ধরে চলা কারফিউ তুলে নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির প্রায় সব জেলাতেই এখনও রুশ সৈন্যদের সঙ্গে লড়াই চলছে। এদিকে কারফিউ তুলে নেওয়ায় মুদি দোকানগুলো খোলা হয়েছে। ফলে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে। গত দুই দিন ধরে বেশিরভাগ মানুষই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন। এখন কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তারা।

তবে দুপক্ষের সংঘর্ষের কারণে প্রতিনিয়তই সতর্ক থাকতে হচ্ছে। লোকজন সারাক্ষণই টেলিভিশনের পর্দা এবং মোবাইলের মাধ্যমে দেশের পরিস্থিতি নজরে রাখছেন।

সম্পর্কিত খবর