শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এফডিসিতে আবারও নির্বাচন; ভোটগ্রহণ দুপুরে

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের অনুষ্ঠিত হয় ২৮ জানুয়ারি। তবে নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যে আইনি লড়াই চলছে আদালতে।

এমন সময়ে আবারও এই এফডিসিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেক নির্বাচন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬০০। ভোটগ্রহণের আগে এদিন সকালে শুরু হয়েছে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

ফিল্ম ক্লাবের এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটিতে নেতৃত্বে রয়েছেন আতিকুর রহমান লিটন, অন্যটিতে কামাল মো. কিবরিয়া।

সদ্য বিদায়ী সভাপতি ওমর সানি সমর্থিত আতিকুর রহমান লিটনের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম রনি, কামাল হাসান, মো. আব্দুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, রাহা তানহা খান, মো. এনামুল হক শাহ, জাহাঙ্গীর সিকদার।

কামাল মো. কিবরিয়ার প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মো. সাফি উদ্দিন সাফি, এম এ কামাল, আজিজ আহমেদ পাপ্পু, জসিম আহমেদ, রশিদুল আমিন হলি, আনোয়ার হোসেন আনু, হানিফ আকন দুলাল, জাহান এম এ রহমান, নায়িকা রত্না কবির, নাবীন হোসেন, মীর মো. জাকির হোসেন মানিক, শাহ মো. আলমগীর বাচ্চু।

ফিল্ম ক্লাবের সদস্যরা ভোটের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আদালতের আদেশে স্থগিত ছিল।

 

 

সম্পর্কিত খবর