শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

টিভিতে লাইভ চলাকালীন রাশিয়াপন্থি রাজনীতিককে ঘুষি মেরে বসলেন সাংবাদিক

ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন নিয়ে টেলিভিশনে লাইভ শোতে আলোচনাকালে একজন রুশপন্থি ইউক্রেনীয় রাজনীতিককে ঘুষি মেরে বসলেন একজন সাংবাদিক। ভিডিওতে দেখা গেছে সাংবাদিক ইউরি বুটুসভ বিরোধী রাশিয়াপন্থি দল-এর সংসদীয় ডেপুটি নেস্টর শুফ্রিচের মুখে সজোরে চড় মারছেন। ঘটনার ফুটেজে দেখা গেছে যে, দু’জন প্রায় এক মিনিট ধরে ঝগড়া করছেন। সেই সময়ে অন্যরা হস্তক্ষেপ করে ঝগড়া থামানোর চেষ্টা করছিলেন। কিন্তু তাদের থামাতে ব্যর্থ হন। ইউক্রেনা টিভিতে হোস্ট সাভিক শুস্টারের ‘ফ্রিডম অফ স্পিচ’ টকশো চলাকালীন এই ঝগড়া হয়েছিল। সেখানে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউক এবং সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর পাশাপাশি একটি প্যানেলে শুফ্রিচকে দেখা যায়। তারা উভয়েই পশ্চিমাপন্থি মনোভাব পোষণ করেন। অনুষ্ঠান চলাকালীন ইয়াতসেনিয়ক শুফ্রিচকে জিজ্ঞাসা করেন- পুতিন একজন ‘খুনি এবং অপরাধী’ কিনা? এ প্রশ্নে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা জানাতে অস্বীকার করেন শুফ্রিচ। উল্টো প্রতিক্রিয়া দিতে গিয়ে শুফ্রিচ বলেন, ‘ইউক্রেনের কর্তৃপক্ষকেই না হয় এটির মোকাবেলা করতে দিন’।

শুফ্রিচের এই প্রতিক্রিয়ার জন্য তাকে উপহাস করে সাবেক প্রেসিডেন্টে পোরোশেঙ্কো বলেন, ‘এই স্টুডিওতে আসলে একজন রাশিয়ান এজেন্ট চলে এসেছেন ।’ দ্য ডেইলি বিস্ট অনুসারে, সাংবাদিকের সঙ্গে ঝগড়ার পর শুফ্রিচকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। তার সারা গায়ে আঁচড়ে দিয়েছিলেন সাংবাদিক ইউরি বুটুসভ। ইউক্রেনে আসন্ন রাশিয়ান আক্রমণের ক্রমবর্ধমান আশঙ্কা নিয়ে প্যানেল শো’টি হয়েছিল। রাশিয়া ক্রমাগত ইউক্রেনে হামলা পরিকল্পনার কথা অস্বীকার করেআসছে। কিন্তু এখনও পর্যন্ত ইউক্রেন-রাশিয়া সীমান্তে ১ লাখ ৯০ হাজার সৈন্য তারা জমায়েত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, তিনি ‘নিশ্চিত’ পুতিন আগামী দিনে ইউক্রেনে হামলা চালাবেন। ইউক্রেন আক্রমণ করলে রাশিয়া সম্ভবত গ্রেপ্তার বা হত্যার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের তালিকা তৈরি করছে বলে মার্কিন গোয়েন্দা
সংস্থাগুলির হাতে এমন তথ্য এসেছে ।

 

সম্পর্কিত খবর