শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাকুন্দিয়া আ’লীগের কমিটি থেকে ১০ প্রভাবশালী নেতার পদত্যাগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রভাবশালী ১০ সদস্য।

কমিটির আহ্বায়ক সাবেক এমপি আইনজীবী সোহরাব উদ্দিনের বিরুদ্ধে দলবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা, মনোনয়ন দেওয়ার নামে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে অর্থ নেওয়া, কমিটিতে বিএনপি-জামায়াতের লোকজনকে অন্তর্ভুক্তি করাসহ নানা অভিযোগ এনে তারা পদত্যাগ করেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া বঙ্গবন্ধু চত্বরে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু অভিযোগ করে বলেন, ‘গত কোরবানির ঈদের আগের দিন জেলা কমিটিকে ম্যানেজ করে আহ্বায়ক হন আইনজীবী সোহরাব। কিন্তু তিনি দলের এমপি নূর মোহাম্মদের সঙ্গে কোনো যোগাযোগ না করে ৭১ সদস্যের মনগড়া কমিটি করেন। কমিটিতে বিএনপি-জামায়াতসহ বিতর্কিত লোকজনকে রাখা হয়। তিনি দলীয়বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। তাই এ কমিটি থেকে আমরা পদত্যাগ করেছি।’

পদত্যাগকারী নেতারা হলেন-পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুছলেহ উদ্দিন, চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান শামসুদ্দিন, শাহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাহাব উদ্দিন এবং শাহাব উদ্দিন।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী আওয়ামী লীগ নেতারা বর্তমান বিতর্কিত কমিটি বাতিল করে অবিলম্বে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি আইনজীবী সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে গত কোরবানির ঈদের পরদিন এক সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ। পরে ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে এই কমিটি বাতিল দাবিতে আন্দোলনে নামেন বর্তমান এমপি নূর মোহাম্মদ সমর্থিত নেতাকর্মীরা। কমিটির পক্ষে বিপক্ষে দুই প্রভাবশালী নেতার কর্মী-সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সম্পর্কিত খবর