শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সরবরাহ ও মজুদ ঘাটতির শঙ্কায় বেড়েছে নিকেলের দাম

রাশিয়ার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার আশঙ্কা ও নিম্ন মজুদের কারণে গতকাল সাড়ে তিন সপ্তাহের সর্বোচ্চে দাঁড়িয়েছে নিকেলের দাম। বিশেষ করে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে শিল্প ধাতুটির সরবরাহ সংকটের উদ্বেগ তৈরি করেছে। খবর বিজনেস রেকর্ডার।

তিন মাসের চুক্তিতে সরবরাহ করার জন্য লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) নিকেলের দাম বেড়েছে দশমিক ৯ শতাংশ। এ সময় প্রতি টন নিকেলের দাম দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৫ ডলার। চলতি বছরের ২৪ জানুয়ারির পর এটি পণ্যটির সর্বোচ্চ দাম। চলতি সপ্তাহের জন্য শিল্পধাতুটির দাম বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশের মতো। মার্চে সরবরাহের জন্য সাংহাই ফিউচার এক্সচেঞ্জে নিকেলের দাম বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ। এ সময়ে শিল্পধাতুটির প্রতি টনের দাম দাঁড়ায় ১ লাখ ৭৮ হাজার ২২০ ইউয়ান (২৮ হাজার ১৪০ ডলার ১৫ সেন্ট)।

বৃহস্পতিবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথা জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়েনের (ইইউ) কূটনৈতিক জোসেপ বোরেল। দেশটির সৈন্যরা ইউক্রেন সীমান্তের দিকে অগ্রসর হওয়ায় এমন সম্ভাবনার কথা জানায় ইইউ।

বিশ্বের মোট উৎপাদিত নিকেলের প্রায় ১০ শতাংশ সরবরাহ করে রাশিয়ান কোম্পানি নোরলিক্স নিকেল। এলএমইভুক্ত ওয়্যারহাউজগুলোয় নিকেলের মজুদ ২০১৯ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন স্তরে দাঁড়ায়। ওয়্যারহাউজগুলোয় নিকেলের মোট মজুদের পরিমাণ ৮৩ হাজার ৭৩৬ টন। এ সময় তিন মাসের চুক্তিতে সরবরাহের জন্য প্রতি টন নিকেলের জন্য প্রিমিয়াম টন প্রতি বেড়ে দাঁড়ায় ৩৬৮ ডলার।

 

সম্পর্কিত খবর