শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

অবশেষে শাঁখা-সিঁদুর পরিয়ে ঘরে তোলা হলো সেই মুক্তা রানীকে

‘প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন’— এ শিরোনামে মঙ্গলবার গণমাধ্যমে সংবাদ প্রকাশের ১৬ ঘণ্টার মাথায় বিয়ের দাবিতে অনশনে থাকা সেই মুক্তা রানীকে মেনে নিয়েছে প্রেমিকের পরিবার। ধর্মীয় নিয়মকানুন মেনে প্রেমিক অসীম কুমারের উপস্থিতিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মুক্তা রানীকে শাঁখা-সিঁদুর পরিয়ে ঘরে তোলা হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়নের অনিল সরকারের ছেলে অসিম কুমার সরকারের সঙ্গে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের সুভাষ হালদারের তরুণী কন্যা মুক্তা রানীর বছর দুয়েক আগে থেকে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে তা অনৈতিক সম্পর্কে গড়ায়। প্রায় দুই বছর ধরে প্রেমিকা বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ধূর্ত অসীম সরকার নানা টালবাহানার পর গা ঢাকা দেন এবং সব যোগাযোগ বন্ধ করে দেন। অবশেষে নিরুপায় হয়ে প্রেমিকা মুক্তা রানী বিয়ের দাবিতে প্রেমিক অসিম সরকারের মুরাদিয়া গ্রামের বাড়িতে এসে অবস্থান নেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন,বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশের পর বিষয়টি ভাইরাল হয়েছে। ইতোমধ্যে মুক্তা রানীকে মেনে নিয়েছে ছেলের পরিবার। তাদের বিয়েও হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর