শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ

এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ হবে আজ। শিক্ষার্থীরা যেকোনো মোবাইল থেকে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবেন।

করোনা মহামারির কারণে গত বছরের মতো এবারও সরাসরি ফলাফলের অনুলিপি গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এরপর সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপরই বিভিন্ন মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

যেকোনো মোবাইল থেকে ফলাফল জানতে HSC স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল স্পেস ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানা যাবে।

করোনার কারণে গত বছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। গত ডিসেম্বরে তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা নেওয়া হয় শিক্ষার্থীদের। বাকি বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল দেওয়া হবে। ২০২১ সালে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।

সম্পর্কিত খবর