শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১১ শতাংশ দর হারিয়েছে কুইন সাউথ টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১১ শতাংশ দর হারিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৬০ কোটি টাকারও বেশি শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি টাকার শেয়ার।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৯ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ১ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৮৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৩১ পয়সা। সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে

উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও সব শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ।

এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটি মোট ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ লভ্যাংশ উদ্যোক্তা ও পরিচালক ব্যতীত অন্য শেয়ারহোল্ডারদের জন্য এবং বাকি ৮ শতাংশ বোনাস লভ্যাংশ সব শেয়ারহোল্ডারের জন্য। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৯৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৬৪ পয়সা।

ডিএসই গত বৃহস্পতিবার কুইন সাউথ টেক্সটাইল শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২০ টাকা ২০ পয়সা থেকে ৩৬ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

সম্পর্কিত খবর