শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিশ্ববাজারে তিন দশকের সর্বোচ্চে পণ্যের দাম

অপরিশোধিত জ্বালানি তেল, ধাতব পণ্য, খাদ্যশস্যসহ আন্তর্জাতিকভাবে বাণিজ্য হওয়া অন্যান্য পণ্যের দাম তিন দশকের সর্বোচ্চ বেড়েছে। এ কারণে ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছে অতিমাত্রায় আমদানিনির্ভর দেশগুলো। খবর নিক্কেই এশিয়া।

বর্তমানে আন্তর্জাতিক পণ্যবাজার দ্বিমুখী সংকটের মধ্যে রয়েছে। একদিকে বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস থেকে অর্থনীতিগুলো ঘুরে দাঁড়াতে শুরু করায় পণ্যের চাহিদা বাড়ছে লাফিয়ে, অন্যদিকে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে ঊর্ধ্বমুখী এ চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না।

২৮টি পণ্যের ভবিষ্যৎ সরবরাহ দাম নিয়ে রেফিনিটিভ কোরকমোডিটি সিআরবি মূল্যসূচক প্রকাশিত হয়। গত মাসে এ মূল্যসূচক ৪৬ শতাংশ বেড়েছে। ১৯৯৫ সালের পর এটি সর্বোচ্চ বৃদ্ধি।

বেশির ভাগ পণ্যের ক্ষেত্রেই দাম বাড়ছে। বিশেষ করে অপরিশোধিত জ্বালানি তেল ও অন্যান্য জ্বালানি পণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। ২২টি প্রধান পণ্যের মধ্যে নয়টির দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। কফিসহ জনপ্রিয় পণ্যগুলোর দাম বেড়েছে ৯১ শতাংশ। তুলার দাম ৫৮ ও অ্যালুমিনিয়ামের দাম ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২০ সালে মহামারীর প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা তলানিতে নেমে আসে। কিন্তু গত বছর পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নেয়ায় জ্বালানি পণ্যটির চাহিদায় উল্লম্ফন দেখা দেয়। আগামী বছরগুলোয়ও চাহিদা ঊর্ধ্বমুখী থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কার্বন নিঃসরণ প্রতিরোধে শীর্ষ অর্থনীতির দেশগুলো পণ্যটির সরবরাহ খাতে বিনিয়োগ করা থেকে সরে আসছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা প্রাকৃতিক গ্যাসের বাজার অস্থিতিশীল করে তুলেছে। সরবরাহ চেইনে প্রতিবন্ধকতা ও শ্রমিক সংকট সরবরাহ ও চাহিদা ভারসাম্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে পণ্যবাজার চাপের মুখে পড়ায় বেশকিছু নতুন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। অ্যালুমিনিয়াম বিগলনকারী প্রতিষ্ঠানগুলোয় ব্যাপক পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতে হয়। কিন্তু বিদ্যুৎ ও উৎপাদন ব্যয় বাড়তে থাকায় এসব প্রতিষ্ঠান ধাতুটির উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। এ কারণে অ্যালুমিনিয়ামের সংকট প্রকট আকার ধারণ করছে। সার উৎপাদনের প্রধান উপকরণ অ্যামোনিয়া। প্রাকৃতিক গ্যাসের ঊর্ধ্বমুখী দামের কারণে বাড়ছে এটির বাজারদরও। এ কারণে খাদ্যশস্য উৎপাদন ব্যয় কৃষকের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে এসব পণ্যের দামও হয়ে উঠছে আকাশচুম্বী।

পণ্যবাজারে এমন ঊর্ধ্বগতি বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রাক্কলন অনুযায়ী, বর্তমানে জ্বালানি পণ্যের দাম যে হারে বাড়ছে, তা যদি অব্যাহত থাকে, তবে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট করে কমতে পারে।

কাঁচামাল উৎপাদনের দিক থেকে যেসব দেশ পিছিয়ে আছে, তাদের জন্য পণ্যবাজারের এমন অস্থিতিশীলতা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

পণ্যবাজারে ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে রাজনৈতিক অস্থিরতা। বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে যেসব দেশ, তার মধ্যে অন্যতম তুরস্ক। দেশটি চাহিদার ৭০ শতাংশ জ্বালানিই আমদানি করে। গত মাসে দেশটির ভোক্তা মূল্যসূচক ৪৯ শতাংশ বেড়েছে। জানুয়ারির শুরু থেকেই দেশটির শ্রমিকরা বেতন বৃদ্ধি এবং জনগণ জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ করে আসছে। বছরের শুরুতে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়, তাতে দেশটির সরকারের পতন ঘটে। নতুন করে দেখা দিয়েছে রাশিয়া ও ইউক্রেন সংকট।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানায়, ২০১৯ সালে বিশ্বের ১৪৩টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে ৪৭টিই তাদের জ্বালানি চাহিদার অর্ধেকের বেশি আমদানির মাধ্যমে পূরণ করেছে।

পণ্যের ঊর্ধ্বমুখী বাজার সব ধরনের খাদ্যকে ব্যয়বহুল করে তুলছে। জানুয়ারি পর্যন্ত তিন মাসে থাইল্যান্ডে শূকরের মাংসের দাম ৫০ শতাংশ বেড়েছে। সয়াবিন ও ভুট্টার অতিরিক্ত মূল্যবৃদ্ধি এক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে। এদিকে কাঁচামালসমৃদ্ধ ইন্দোনেশিয়া কয়লা ও পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে।

সম্পর্কিত খবর