শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

তৃণমূলের জাতীয় কমিটি বিলুপ্ত, নতুন কমিটি ঘোষণা

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠিত হাই-ভোল্টেজ বৈঠকে তৃণমূলের জাতীয় কমিটির সব পদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর পরিবর্তে ২০ সদস্য বিশিষ্ট নতুন ওয়ার্কিং কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সদস্যদের নাম ঘোষণা করেন দলের বর্ষীয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায়। কমিটির শীর্ষে রয়েছেন দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই পদক্ষেপের মধ্য দিয়ে মমতা দলের মধ্যে নিজের একক কর্তৃত্ব আরও প্রতিষ্ঠা করলেন।

বৈঠকে উপস্থিত নেতারা জানিয়েছেন, উপস্থিত সব নেতাই মমতার হাতে দলের দায়িত্ব পরিপূর্ণভাবে অর্পণ করেন। তাদের বক্তব্য, ‘সভানেত্রী দলে শেষ কথা।’

যে কারণে এই পদক্ষেপ
তৃণমূলের একাধিক নেতার ব্যাখ্যা, দলের মধ্যে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি নিয়ে যে বিরোধ এবং বিতর্ক চলছে, তার জেরেই মমতার ভাইপো অভিষেক তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ ছেড়ে দিতে পারেন এমন গুঞ্জন ছিল। সেই কারণেই এক ধাক্কায় তৃণমূল সভানেত্রী সমস্ত পদ বিলুপ্ত করলেন। অর্থাৎ, কারো পদই যদি না থাকে, তা হলে তিনি পদত্যাগ করবেন কী করে!

বিতর্ক শুরু হয়েছিল মূলত অভিষেকের প্রণীত ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি নিয়ে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার পর অভিষেক দলের মধ্যে এই নীতি প্রণয়ন করতে চেয়েছিলেন। পরিকল্পনা মোতাবেক কিছু কিছু পদক্ষেপও নিয়েছিলেন তিনি। কিন্তু কলকাতার পৌরভোটের আগে মেয়র এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের ক্ষেত্রে নীতি থেমে যায়। এক ব্যক্তি, এক পদ নীতির বিরুদ্ধে গিয়েই ফিরহাদকে পৌরভোটের টিকিট দেওয়া হয়।

তখন থেকেই বিষয়টি নিয়ে দলের অন্দরে জলঘোলা হতে শুরু করে। সম্প্রতি রাজ্যের ১০৮টি পৌরসভার ভোটের জন্য দলের প্রার্থিতালিকা নিয়ে এই দ্বন্দ্ব চরমে ওঠে। দু’টি ভিন্ন তালিকা প্রকাশ পায়। তার মধ্যে একটি তৈরি করেছিল মমতার ভাইপো অভিষেকের ঘনিষ্ঠ ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। অন্যটি করেছিলেন পার্থ-বক্সীরা। দুই তালিকা নিয়ে বিভ্রান্তির সঙ্গে কোন্দল শুরু হয়। মমতা স্পষ্টতই বলে দেন, পার্থ-বক্সীর তৈরি করা তালিকাই চূড়ান্ত। তবে শনিবারের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়নি।

সম্পর্কিত খবর