down of head

দীপিকার নতুন সিনেমা নিয়ে ভয়াবহ অভিযোগ

শুক্রবার আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে শকুন বাত্রার ছবি ‘গেহরাইয়া’। দীপিকা পাড়ুকোন ছাড়া এই ছবির মূল চরিত্রে আছেন অনন্যা পান্ডে, নাসিরুদ্দিন শাহ, রজত কাপুর ।

ত্রিভুজ প্রেমের এই ছবিতে ছবির নায়ক সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দীপিকার চুম্বন দৃশ্য নিয়ে বলিউডটাউন সরগরম। ছবিতে দিপিকার থেকে কম বয়সী নায়কের সঙ্গে তাকে ঘনিষ্ঠ হতে দেখা গেছে।

এবার দীপিকা, করণ জোহর ও ‘গেহরাইয়া’ ছবিকে কঠিন ভাষায় আক্রমণ করলেন অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কমল রশিদ খান ওরফে কেআরকে।

চলচ্চিত্র সমালোচক খোলাখুলি লেখেন, গেহরাইয়া নামের যৌনধর্মী (সফট পর্ন) ছবি দেখছি। যৌনতার দেবতা করণ জোহর আর যৌনতার রানি দীপিকা পাড়ুকোন।

শুধু তাই নয়, ছবিতে ইংরেজি সংলাপের ব্যবহার নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

এখানেই থামেননি কেআরকে। ‘গেহরাইয়া’ ছবিটিকে দীপিকার বাস্তব জীবনীচিত্র বলেও উল্লেখ করেন তিনি। সঙ্গে যোগ করেন আর একটি মন্তব্য— ‘দীপিকা পাড়ুকনের সবচেয়ে বেশি পছন্দ টাকা আর লালসা।’

সিদ্ধান্ত এবং দীপিকার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তার আরও কটাক্ষ, ‘এরা কেউ বিয়ে করেনি? তা হলে তো বিনা খরচায় তারা যৌনতায় লিপ্ত হচ্ছেন। করণ ভাই, ভারতে এমনটা হয় না। কেন সমাজকে নষ্ট করছেন?

 

সম্পর্কিত খবর