শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘এ সরকারে যিনি যত প্রভাবশালী, তিনি তত দুর্নীতিবাজ’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘এ সরকারে যিনি যত বড় প্রভাবশালী, তিনি তত প্রবল প্রতাপশালী দুর্নীতিবাজ। দেশ এখন আওয়ামী দুঃশাসনের দুর্বৃত্তায়ন ও ইতরায়নের দখলে।’

এ সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের ফোনালাপ ফাঁসের খবরে দেশজুড়ে তোলপাড় চলছে বলে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, “সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিশিরাতের সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনালাপ ফাঁস হয়েছে। এ হাইভোল্টেজ আলাপনই এখন ‘টক অব দ্য ইউনিভার্স’। একজন হলেন সরকারের আইনমন্ত্রী আনিসুল হক অপরজন হলেন নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।”

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘কথিত ডিজিটালাইজড করার নামে দেশে দুর্নীতির যে রমরমা বাণিজ্য চলছে, এ দুই ব্যক্তির কথায় সেটি দৃশ্যতঃ প্রমাণিত। ফোনালাপে শুধু এই দু ব্যক্তিই নয়, দুর্নীতিবাজ চক্রের সঙ্গে মোস্তাফা জব্বার নামে বিনাভোটের আরেক মন্ত্রীর নামও উঠে এসেছে।’

সাবেক এ ছাত্রনেতা বলেন, ‘ফাঁস হওয়া ফোনালাপে, দুই মন্ত্রী, আর দুই উপদেষ্টার দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ গোটা দেশের জনগনের সামনে স্পষ্ট। উপদেষ্টা ও মন্ত্রীর ফোনালাপ দুর্নীতির সামান্য নমুনামাত্র। গত এক যুগের বেশি সময় জাতির ঘাড়ে জবরদস্তি করে চেপে থাকা অবৈধ আওয়ামী সরকারেরই এখন উন্নয়নের নামে মহা-দুর্নীতির জয়জয়কার চলছে। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই দেখা যায় ক্ষমতাসীনদের লুটপাটের মহোৎসবের খবর।’

রিজভী বলেন, ‘কাগজে-কলমে অসংখ্য কোটিপতির কথা বলা হলেও দেশে বুভুক্ষ মানুষের দীর্ঘ লাইন। সন্তান বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করছে। শিক্ষিত তরুণেরা শুধু দুবেলা ভাত খেয়ে ছাত্র পড়াতে চাচ্ছেন। অন্যদিকে, গুটিকতক মানুষ দুর্নীতির মাধ্যমে মানুষের রক্ত চুষে নিয়ে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ছে।’

‘দেশে এখন দুর্নীতিবাজদের প্রলয় উল্লাস চলছে’, মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘এসব মাফিয়া ও দুর্নীতিবাজরা বিনাভোটে ক্ষমতায় থাকতে থাকতে গণতন্ত্রের কথা শুনলেই এদের এখন গায়ে জ্বালা ধরে।’

 

সম্পর্কিত খবর