শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভোট দিতে এসে আবারও হুমকি পেলেন সুবর্ণচরের সেই নারী

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যম বাগ্যার নিজ বাড়িতে পৈশাচিক নির্যাতনের শিকার হওয়া সেই নারী আবারও হুমকি পেয়েছেন। এবার তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সুবর্ণচরের চরজুবলি ইউনিয়নের নির্বাচনে মধ্যম চরবাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন সেই নারী।

ভুক্তভোগী নারীর অভিযোগ, এবারও চরজুবলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী আবদুল মালেক কন্ট্রাক্টরের পক্ষে কাজ না করায় ভোটের পরে তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগী জানান, অনেকটা আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে তিনি ভোট দিতে এসেছেন। পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছেন। ভোট দেওয়ার সময় তাকে কেউ কোন বাধা দেয়নি। তবে ভোটের পর পরিস্থিতি কি হবে তা নিয়ে বেশ ভয়ে আছেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে এই নারী জানান, এ মুহুর্তে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি।

এদিকে, তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন আবদুল মালেক কন্টাক্টর। তিনি বলেন, ‘আমিও বিএনপি করি। সেও (ভুক্তভোগী নারী) বিএনপি করে। তাকে আমি কেন হুমকি দিবো? সে তো আমার দলের লোক। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি তাকে কোন হুমকি ধমকি দেইনি।’

জানা গেছে, আবদুল মালেক কন্টাক্টর চরজুবলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। চরজুবলি ইউনিয়নের একই ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার পদে এবার নির্বাচন করছেন।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম) দীপক জ্যোতি খীসা জানান, এ বিষয়ে ওই নারীকে লিখিত অভিযোগ দিতে বলা হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর